
ধরাশায়ী হওয়ার পর ফের ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। বুধবার দিনের শেষে ২ হাজার ৩০০ পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮২ পয়েন্টে।
সেখানে নিফটি ৭৩৫ পয়েন্ট বেড়ে হয়েছে ২২ হাজার ৬২০। তবে শেয়ার বাজারে একটা অস্থিরতা রয়েই গিয়েছে এখনও।বিজেপির নেতৃত্বাধীন এনডিএ কেন্দ্রে সরকার গঠন করবে এমন ইঙ্গিত পাওয়ার পর স্টক মার্কেট সেক্টর জুড়ে শক্তিশালী লাভের সাক্ষী হয়েছে। সেরা ব্রোকারেজ সংস্থাগুলির মন্তেব্য নির্বাচনের ফলাফল শেয়ার বাজারের জন্য একটি স্বল্পমেয়াদি নেগেটিভ ট্রিগার অন করেছিল। সেখানে দীর্ঘমেয়াদি বৃদ্ধির সম্ভাবনার উপর কোনও প্রভাব ফেলেনি নরেন্দ্র মোদীর তৃতীয়বারের কামব্যাক।শুধু লার্জ-ক্যাপই নয় মিড এবং স্মলক্যাপ সূচকগুলিও দারুণ লাভ দেখেছে। বিএসই মিডক্যাপ সূচক ৪.৪১ শতাংশ বেড়েছে, যেখানে স্মলক্যাপ সূচকটি ২.৯৩ শতাংশ বেড়েছে।নিফটি ৫০ সূচকের ৪৮টির মতো স্টক লাভের সঙ্গে শেষ করেছে।সমস্ত সেক্টরাল সূচকগুলি এনএসইতে শক্তিশালী লাভের সাথে শেষ হয়েছে। নিফটি মেটাল এবং প্রাইভেট ব্যাঙ্কের সূচকগুলি আজ প্রতিটি ৫ শতাংশের বেশি বেড়েছে, যেখানে নিফটি ব্যাঙ্ক, অটো, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং এফএমসিজি প্রতিটি ৪ শতাংশের বেশি লাফিয়েছে।
