গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ‘লিবারেশান ডে’র আশঙ্কায় শেয়ারবাজারে কম্পন 

    ‘লিবারেশান ডে’র আশঙ্কায় শেয়ারবাজারে কম্পন 

    0
    120
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারকে লিবারেশান ডে বা মুক্তি দিবস ঘোষণা করেছেন। তিনি নতুন করে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেবেন,প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার আগেই বিশ্বজুড়ে শেয়ারবাজারে কম্পন শুরু হয়ে গেছে।

    শুল্ক বৃদ্ধির প্রভাবে বিশেষ করে বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর বিক্রি ও মুনাফায় সরাসরি প্রভাব পড়বে এমন আশঙ্কায় তাদের শেয়ারের দর পড়ে যাচ্ছে। অন্যদিকে, বিনিয়োগকারীরা ভয়-আতঙ্কে এসব শেয়ার ছেড়ে দিয়ে সেফ হ্যাভেন বা বিনিয়োগের জন্য নিরাপদ স্বর্গ,সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এই প্রবণতা বিশ্বে আবার মন্দার আশঙ্কা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। এশিয়া থেকে শুরু করে ইউরোপ এবং এমনকি ট্রাম্পের দেশ আমেরিকা নির্বিশেষে সর্বত্রই শেয়ারবাজারের সূচক পড়ে পড়ছে। এর আগে সোমবার বিশ্বব্যাপী বৃহৎ শেয়ারবাজারগুলোয় দরপতন ঘটেছে। এসঅ্যান্ডপি ৫০০ প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ নিচে পড়েছে। ন্যাসডাক পড়েছে এক দশমিক চার শতাংশ।জাপানের নিককেই-২২৫ চার শতাংশ নিচে নেমেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি তিন শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪০ প্রায় দেড় শতাংশ পড়েছে। স্পষ্টতই, নতুন শুল্ক ঘোষণার আগে বিনিয়োগকারীরা কোনো ঝুঁকি নিতে চাইছেন না।

    অন্যদিকে সোনার দাম এই মুহূর্তে প্রতি আউন্স পিছু তিন হাজার ১৫০ মার্কিন ডলার ছুঁয়েছে।বিশেষজ্ঞদের মতে বাজারের অনিশ্চয়তা এবং বাণিজ্য ক্ষেত্রে বাড়তে থাকা টানাপোড়েনই এর জন্য দায়ী।