ধসের মুখে শেয়ার বাজার 

0
16
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
বুধবার সকালে শেয়ার বাজার খোলার পর থেকেই হুড়মুড়িয়ে পড়তে শুরু করেছে সেনসেক্স, নিফটি-ফিফটি। বেলা সাড়ে ১১টা নাগাদ সেনসেক্স আগের দিনের থেকে ৯০৩ পয়েন্টের কাছাকাছি পড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৭৪৬ অঙ্কে।
অন্যদিকে প্রায় ২৫৫ নেমে নিফটি-ফিফটি ২৩ হাজার ২২৮-এ। বাজার বিশেষজ্ঞদের দাবি, পশ্চিম এশিয়ায় নতুন করে মাথা তোলা ভূ-রাজনৈতিক উত্তেজনা, ফের বিশ্ব বাজারে ব্যারেল পিছু ১০০ ডলারের দিকে ছুটতে থাকা অশোধিত তেলের দাম পেরিয়ে গিয়েছে ৯৭ ডলার এবং ভারতে বিদেশি লগ্নি সংস্থাগুলির লাগাতার শেয়ার বিক্রি এর কারণ। দিনের শেষে বাজার আরও নীচে নামবে নাকি পড়তি বাজারে লগ্নিকারীদের শেয়ার কেনার জেরে কিছুটা মাথা তুলবে, এখন সেই দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট সব মহল।