
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ধাক্কা খেয়েছে ভারতের শেয়ার বাজার। ২০৭ পয়েন্ট পড়েছে ভারতের বেঞ্চমাক সুচক নিফটি ৫০। আর সেনসেক্স পড়েছে ৫৮৮ পয়েন্ট।
একমাত্র সেনটোরিয়াল সুচক নিফটি আইটি বেড়েছে ২৫৫ পয়েন্ট। এছাড়া অন্য কোনও শেয়ার সুচক বৃদ্ধির মুখ দেখেনি। বিএসই স্মলক্যাপ পড়েছে ১২৬১ পয়েন্ট। নিফটি মিডক্যাপ১০০ পড়েছে একহাজার তিনশো নিরানব্বই পয়েন্ট। অন্যদিকে, নিফটি নেক্সট ৫০ সুচক পড়েছে ১হাজার ৫৮৫ পয়েন্ট। শুক্রবার আপার সাকিট হিট করছে ফিউশন ফাইন্যান্স রাইটস ও লক্ষ্মী ফাইন্যান্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কপের শেয়ারের দাম।
এছাড়াও বেড়েছে ক্যারো ইন্ডিয়া, মানাকশিয়া স্টিল, বাটারফ্লাই গান্ধিমাটি অ্যাপ্লায়েন্সেসের শেয়ারের দাম। অন্যদিকে ভাণ্ডারি হোসিয়ারি এক্সপোটস, এসআরএম কন্ট্রাক্টরস, পিভিসি ভেঞ্চাস, মাইন্ডটেক ইন্ডিয়া, ম্যাগনাম ভেঞ্চাসের শেয়ারের দাম পড়েছে।






