
লক্ষ্মীপুজোর আগে ফের উর্দ্ধমুখী শেয়ার বাজার। সপ্তাহের প্রথম কাজের দিনে প্রায় ৬০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স।
১৫০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে নিফটিও। সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জ খোলার সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৮১ হাজার ৫৭৬.৯৩ পয়েন্টে। যা দিনশেষে ৮১ হাজার ৯৭৩.০৫-তে চলে আসে। অন্যদিকে ২৫ হাজার ২৩.৪৫ পয়েন্টে খুলেছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। দিনশেষে যার সূচক নিফটি পৌঁছয় ২৫ হাজার ১২৭.৯৫-তে। এদিন দাম পড়েছে ১ হাজার ৯১৯টি স্টকের। আর দর অপরিবর্তিত রয়েছে ১৪০টি শেয়ারের।সোমবার নিফটিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন উইপ্রো, টেক মাহিন্দ্রা, এইচডিএফসি লাইফ, লার্সেন অ্যান্ড টুব্রো ও এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার গ্রাহকেরা।
আর সর্বাধিক লোকসানের মুখ দেখতে হয়েছে ওএনজিসি, মারুতি সুজুকি, টাটা স্টিল, বজাজ ফিন্যান্স ও আদানি এন্টারপ্রাইসেসের লগ্নিকারীদের। এদিন তথ্যপ্রযুক্তি, ব্যাঙ্ক ও রিয়েল এস্টেট সংস্থাগুলির স্টকে এক শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক









