ইরান-ইজরায়েলের সংঘর্ষে টালমাটাল শেয়ার বাজার

0
143
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
অপরিশোধিত তেলের দাম রেকর্ড বৃদ্ধির ফলে শেয়ার বাজারের সূচক-সেনসেক্স এবং নিফটি নিম্নমুখী। সপ্তাহের শুরুতে মার্কেট খুলতেই বিএসই সেনসেক্স প্রায় ৭৯৪ পয়েন্ট কমে হয়েছে ৮১ হাজার ৭০৪। এনএসই নিফটি প্রায় ১৭২ পয়েন্ট অর্থাৎ শূন্য দশমিক ছয় নয় শতাংশ কমে ২৪ হাজার ১৩৯ দমশিক সাত পাঁচ এ দাঁড়িয়েছে।
ভিআইএক্স, যা আগামী ৩০ দিনের মধ্যে বাজারে সম্ভাব্য অস্থিরতার ইঙ্গিত দেয় প্রায় ৪ শতাংশ বেড়ে ১৪ দশমিক শূন্য আট এ দাঁড়িয়েছে। ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং ভারতী এয়ারটেল ছাড়া, সমস্ত শেয়ারের দাম কমেছে। ইনফোসিস, এইচসিএল টেকনোলজিস এবং ইটারনালের শেয়ারের দাম ২ শতাংশ পর্যন্ত কমেছে। রাশিয়া-ইউক্রেনের যন্ধের সময় ভারতের বাজারে খানিকটা প্রভাব পড়েছিল।
একটু নেমেছিল বাজার। তারপর যদিও সেই ধাক্কা সামলে নেয় নিফটি-সেনসেক্স। কিন্তু সে ক্ষেত্রে ইউক্রেনের সঙ্গে ভারতের তেমন উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্পর্ক ছিল না। কিন্তু ইরান-ইজরায়েলের সঙ্গে যেহেতু ভারতের বাণিজ্যিক সম্পর্ক আছে, তাই প্রভাব পড়তে পারে অনেকটাই।