গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National উপরের দিকেই রইল সেনসেক্স ও নিফটির সূচক

    উপরের দিকেই রইল সেনসেক্স ও নিফটির সূচক

    0
    135

    সপ্তাহের প্রথম কাজের দিনে ৯৪১ পয়েন্ট পড়ার পর মঙ্গলবার কিছুটা হলেও আশা জাগিয়েছে শেয়ার বাজার। মঙ্গলবার বাজার বন্ধের পর বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক উপরের দিকেই রইল।

     

    ৬৮৫-র বেশি পয়েন্ট বেড়ে সেনসেক্স ৭৯ হাজার ৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ৫ নভেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জ  খোলার সময়ে ৭৮ হাজার ৫১২.১৬ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। যা সোমবারের তুলনায় ০.৮৭ শতাংশ বেড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। বাজারে খোলার পর মঙ্গলবার দিনের সর্বোচ্চ সূচক ছিল ৭৯ হাজার ৫১৮ পয়েন্ট। পরে তা কিছুটা নেমে আসে।অন্যদিকে সেনসেক্সের পয়েন্ট বৃদ্ধির সঙ্গে সঙ্গে ন্যাশনাল এক্সচেঞ্জের লেখচিত্রও আজ ঊর্ধ্বমুখী। ২০৪ পয়েন্ট বেড়ে নিফটি দাঁড়িয়েছে ২৪ হাজারেরও পয়েন্টে। অটোমোবাইল, ইস্পাত ও ব্যাঙ্কিং সংস্থাগুলির শেয়ার চাঙ্গা ছিল মঙ্গলবার।

     

    ব্যাঙ্ক অফ বরোদা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এবং কোটাক মাহিন্দ্রার মতো ব্যাঙ্কের শেয়ার লাভের মুখ দেখেছে।

    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল