মোদীর শপথের আগে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার

0
157
Stock markets up ahead of Modis swearing in
Stock markets up ahead of Modis swearing in
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার আগে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। শুক্রবার বাজার খুলতেই আশার আলো দেখতে পান লগ্নিকারীরা।
শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী।দিনের শেষে ১ হাজার ৬১৮ পয়েন্ট বেড়ে সেনসেক্স বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৬৯৩ পয়েন্ট। নিফটির উত্থান ছিল ৪৬৮ পয়েন্ট। বেলাশেষে ২৩ হাজার ২৯০ পয়েন্টে থামে নিফটির সূচক।এদিন সেনসেক্স ও নিফটির এই ঊর্ধ্বমুখী যে অনেকটাই রাজনৈতিক সমীকরণের উপর দাঁড়িয়ে তা একবাক্যে মেনে নিয়েছেন বাজার বিশ্লেষকরা।শেয়ারবাজারে ঝড়ো উত্থানের কারণে কয়েকটি শেয়ারের দাম ১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিএসই সেনসেক্সের শীর্ষ ৩০টি শেয়ারের মধ্যে সমস্ত শেয়ারই সবুজের ঘরে। সবচেয়ে বেশি বেড়েছে উইপ্রো। প্রায় ৫ শতাংশ বেড়েছে এই শেয়ার। তারপর ছিল ইনফোসিস,বাজাজ ফাইন্যান্স,টাটা স্টিল এবং অন্যান্য শেয়ার। সবচেয়ে কম বেড়েছে মারুতি সুজুকির শেয়ার।এনএসই-তে ২ হাজার ৬০৫টি শেয়ারের মধ্যে ২ হাজার ৮৯টি বেড়েছে। ৪২৭টি শেয়ারের পতন হয়েছে৷ ৮৯টি শেয়ারে কোনও পরিবর্তন দেখা যায়নি।