আইসিসিকে কাঠগড়ায় তুললেন স্টোকস

0
124
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরই এক দুঃসংবাদ পায় ইংল্যান্ড। স্লো ওভার রেটের কারণে দু’ দলের ৩ পয়েন্ট কেটে নেয় আইসিসি।

পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা,আইসিসি।শাস্তির ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।তার মতে,খেলোয়াড়দের সাথে আইসিসির যোগাযোগের অভাবের জন্য সমস্যাগুলো তৈরি হচ্ছে।পাশাপাশি ওভার-রেটের মানগুলো পুনঃমূল্যায়ন করার জন্য ক্রিকেট পরিচালনা সংস্থাকে অনুরোধ করেন তিনি।চতুর্থ দিনের মধ্যে ম্যাচ শেষ হওয়া সত্ত্বেও উভয় দলকে শাস্তি দেওয়ায় বিস্মিতও হয়েছেন তিনি। স্টোকস বলেছেন,সময় এবং নিয়ম সবার জন্য একই।সেটা আপনি বিশ্বের যে প্রান্তেই খেলুন না কেন। খেলোয়াড়ের দিক থেকে আমি শুধু একাই নয় যে এটা নিয়ে মত দিয়েছি। আইসিসির সঙ্গে এই ব্যাপারে আমরা আরো কথা বলতে চাই।সবচেয়ে হতাশাজনক বিষয় হল যে আপনি বিশ্বের কোথায় আছেন এবং কোন ধরনের ক্রিকেট খেলছেন, তার ওপর নির্ভর করে।এশিয়াতে কখনই ওভার-রেটের সমস্যা হয় না কারণ সেখানে স্পিন বেশি খেলা হয়।’ইনস্টাগ্রাম স্টোরিতেও ইংল্যান্ড-নিউজিল্যান্ডের জরিমানার খবরের শিরোনামের একটি ছবি পোস্ট করেছেন স্টোকস।সেখানে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিকে খোঁচা মেরে কথা বলেছেন তিনি। ইংল্যান্ড অধিনায়ক লিখেছেন,বাহ্‌ আইসিসি।

উল্লেখ্য,ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত স্লো ওভার-রেটের কারণে ইংল্যান্ডের ২২ পয়েন্ট কাটা হয়েছে। এর আগে ২০২৩ সালের অ্যাশেজে ১৯ পয়েন্ট কাটা হয়। নিউজিল্যান্ডও পয়েন্ট কাটার কারণে পয়েন্ট টেবিলের চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেছে।