ছিটকে গেলেন স্টোকস

0
202
Stokes was knocked out
Stokes was knocked out

ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের আগে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।তাকে বাদ দিয়েই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।

 

স্টোকসের পরিবর্তে এই সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন অলি পোপ। তার সহকারী করা হয়েছে হ্যারি ব্রুককে।এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দলে আরও দুটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্রাউলিও ইনজুরির কারণে নেই একাদশে। তার জায়গায় খেলছেন ড্যান লরেন্স। দলে ফিরেছেন ম্যাথিউ পটস। আছেন পেসার মার্ক উডও। দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন শোয়াইব বশির।উল্লেখ্য,শেষ সিরিজে ইংলিশরা ৩-০ ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায়।এদিকে ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম টেস্টে ইংলিশ ক্রিকেটাররা শ্রদ্ধা জানিয়েছেন কয়েক দিন আগে মারা যাওয়া প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্পকে।উল্লেখ্য ৪ আগস্ট ট্রেনের ধাক্কায় মারা যান ৫৫ বছর বয়সী থর্প।খেলা ছাড়ার পর দীর্ঘদিন ইংল্যান্ডের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন গ্রাহাম থর্প। ওল্ড ট্রাফোর্ড টেস্টে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপও সরাসরি ছাত্র ছিলেন থর্পের। ওল্ড ট্রাফোর্ড টেস্ট শুরুর আগে স্টেডিয়ামে বড় পর্দায় থর্পের সম্মানে বানানো ভিডিও দেখানো হয়েছে। এরপর হাততালি দিয়ে থর্পের ক্রিকেট ক্যারিয়ারকে উদ্‌যাপন করা হয়েছে। ইংল্যান্ডের খেলোয়াড়েরা টেস্টের পুরোটা সময় শোকের প্রতীক কালো ব্যান্ড বা বাহুবন্ধনী পরে খেলেছেন।