গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বিশেষ অভিযানে পুলিশের লুঠ হওয়া অস্ত্র উদ্ধার মণিপুরে 

    বিশেষ অভিযানে পুলিশের লুঠ হওয়া অস্ত্র উদ্ধার মণিপুরে 

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স

    বিশেষ অভিযান চালিয়ে লুঠ হওয়া অস্ত্র উদ্ধার করল মণিপুর পুলিশ। লামসাং থানার লামডেং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়েছিল।

    এই অভিযানেই উদ্ধার হয়েছে একে সিরিজের ২৭টি রাইফেল সহ ৬৭টি আগ্নেয়াস্ত্র। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন চার জঙ্গিকে। ওই জঙ্গিরা ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট-এর সদস্য বলে জানিয়েছে মণিপুর পুলিশ। প্রসঙ্গত মেইতেই এবং কুকিদের মধ্যে সংঘর্ষ চলার সময়ে লুঠ  হয় পুলিশের অস্ত্র।

    ২০২৩ সালের ৩ মে শুরু হয় ওই সংঘর্ষ। তার পরেই ইম্ফল উপত্যকার একাধিক পুলিশ ফাঁড়ি এবং পুলিশের অস্ত্রাগারে হামলা চালানো হয়েছিল। ওই সময়েই লুঠ হয়েছিল প্রায় ৪ হাজার অস্ত্র। লুট হওয়া অস্ত্র উদ্ধার করার জন্য চেষ্টাও চালায় পুলিশ। লুট হওয়া অস্ত্রগুলির মধ্যে এখনও পর্যন্ত প্রায় ১৫০০টি উদ্ধার করতে পেরেছে পুলিশ। লুঠ হওয়া অস্ত্রগুলির একটি বড় অংশই চলে গিয়েছে জঙ্গিদের হাতে বলে সন্দেহ করে পুলিশ। সেই সঙ্গে ওই অস্ত্রগুলি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে একাধিকবার আবেদন করাও হয়েছিল।