
সোনারপুরে বিজেপির জেলা সভাপতির বাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মনোরঞ্জন জোদ্দারের বাড়িতে রেললাইনের ছোঁড়া হয় বলে অভিযোগ।
ভেঙে গিয়েছে জানালার কাচ, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির দেওয়াল। রাজপুর সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাড়ি মনোরঞ্জন জোদ্দারের। তাঁর অভিযোগ বৃহস্পতিবার মাঝরাতে যখন তাঁরা ঘুমিয়েছিলেন তখনই হামলা করা হয়। পাথরের আঘাতে ঘরের একাধিক জানালার কাচ ভেঙে গিয়েছে। বেডরুমেও পাথর এসে পড়ে। ঘটনার পর থেকেই আতঙ্ক রয়েছে পুরো পরিবার।ঘটনার পিছনে কে বা কারা তা এখনও স্পষ্ট নয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ। সিসিটিভি ফটেজ দেখে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
