গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National বন্দে ভারতে পাথর, অল্পের জন্য রক্ষা পেলেন মোহন ভাগবত   

    বন্দে ভারতে পাথর, অল্পের জন্য রক্ষা পেলেন মোহন ভাগবত   

    0
    58
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়ল দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পেলেন মোহন ভাগবত। সেই সময় ওই ট্রেনে সফর করছিলেন স্বয়ং সরসঙ্ঘ প্রধান মোহন ভাগবত।

    পাথরের ঘায়ে ট্রেনের জানলার কাচ ভেঙে যায়। তবে তাঁর আঘাত লাগেনি বলেই জানা যাচ্ছে । বৃহস্পতিবার উত্তরপ্রদেশের হরদইয়ের এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। অন্তর্বর্তী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিআইপি যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রেল। নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, লখনৌ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে চেপে মীরাট যাচ্ছিলেন মোহন ভাগবত।

    দুপুরে হরদই জেলার কৌধা গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই কয়েক জন কিশোর ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ। ঘটনায় ট্রেনের সি-৪ কোচের জানলার কাচ ভেঙে যায়। তবে ভাগবতের আঘাত লাগেনি। তিনি নিরাপদেই ছিলেন। রাত ৯টা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে মীরাট স্টেশনে নামেন তিনি। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে আরপিএফ।