গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs তৃণমূলের পোশাক খুললে খাওয়া বন্ধ, কাউন্সিলরদের তোপ মদনের

    তৃণমূলের পোশাক খুললে খাওয়া বন্ধ, কাউন্সিলরদের তোপ মদনের

    0
    123
    ছবি সৌজন্যে :ফেসবুক

    তৃণমূলের পোশাক খুলে নিলে খাওয়া বন্ধ হয়ে যাবে। বেলঘরিয়ার এক অনুষ্ঠানে তৃণমূলের কাউন্সিলরের একাংশকে আক্রমণ করেছেন মদন মিত্র। তিনি বলেছেন কোনও কাউন্সিলর যদি মানুষকে চাকরবাকর মনে করেন, পরোয়া না করতে।

    সেই সব কাউন্সিলরদের পাত্তা না দেওয়ারও কথা বলেছেন। তিনি আরও বলেছেন এমনটা হলে তাঁকে জানাতে। তিনিই কাউন্সিলরদের কায়দা করে দেবে। কাউন্সিলরদের কটাক্ষ করে মদন মিত্র আরও বলেছেন খায় না মাথায় দেয়। মানুষের আশীর্বাদে গায়ে শাল জড়িয়ে কাউন্সিলর হয়েছে। গায়ের থেকে তৃণমূলের কাপড়টা কেড়ে নিলে খেতেও পারবে না।

    কাউন্সিলরদের উদ্দেশ্য করে মদন মিত্র আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে তিনি এসব কথা বলেছেন। কোনও কাউন্সিলরকে পরোয়া করার প্রয়োজন নেই।