গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata কেউ দাঙ্গা লাগানোর কাজ করছে, সতর্কতা মুখ্যমন্ত্রীর

    কেউ দাঙ্গা লাগানোর কাজ করছে, সতর্কতা মুখ্যমন্ত্রীর

    0
    66
    ছবি সৌজন্যে :ফেসবুক
    কেউ কেউ রাজ্যে দাঙ্গা লাগানোর কাজ করছে। মঙ্গলবার ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনির্মিত সিরিটি মহাশ্মশানের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    ধর্মীয় বিভাজন প্রসঙ্গেও কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। বলেছেন, আজ যারা হিন্দু-মুসলমান করছে, সকলে ভারতীয়। এখানে মাইনরিটি আছে, জনজাতি আছে। কেউ কারও কথায় যেন ইন্টারফেয়ার না করে। কেউ কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করে। শান্তি রক্ষা করাই সরকারের কাজ। রাজ্যে নিরাপত্তা ও সহাবস্থানের আশ্বাস দিয়ে তিনি বলেছেন, বাংলা জায়গা দেবে। নবান্ন সভাঘরের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে মানুষের সুবিধার জন্য একাধিক প্রকল্প চলছে। শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ হচ্ছে—২৪টি শিবলিঙ্গ ও বৃহৎ শিবমূর্তি থাকবে সেখানে। পাশাপাশি জগন্নাথ মন্দিরের কথাও তুলে ধরেন।
    তাঁর কথায়, মন্দির-মসজিদ—যে যে জায়গায় অনুরোধ এসেছে, কাজ করা হয়েছে। বগলামুখী মন্দিরে এখন নিয়মিত পুজো হচ্ছে বলেও জানান তিনি।