‘পলায়ন রোকো, নৌকরি দো’, যাত্রায় রাহুল গান্ধী

0
101
ছবি সৌজন্যে : এক্স
বিহারের বেগুসরাইয়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া-র পলায়ন রোকো, নোকরি দো যাত্রায় যোগ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই যাত্রার নেতৃত্ব দেন এনএসইউআই-এর ন্যাশনাল ইনচার্জ। এই যাত্রায় যোগ দেওয়ার আগে এক্স হ্যান্ডেল পোস্টে সবাইকে সাদা রঙের টি-শার্ট পড়ে আসার আহ্বান জানান লোকসভার বিরোধী দলনেতা।
এই পলায়ন রোকো, নৌকরি দো, যাত্রা গত মাসে পূর্ব চম্পারণ জেলা থেকে শুরু হয়েছিল। বিহারের যে সমস্ত যুবক, যুবতী দীর্ঘদিন ধরে বেকারত্ব, অভিবাসন এবং যথাযথ সযোগের অভাবে চাকরি পাননি তাদেরকে সরকারি চাকরির সযোগ করে দিতেই এই কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। এই অবস্থায় বিধানসভা নির্বাচনে বেকারত্ব একটা বড় ইস্যু হতে চলেছে।