
ট্যারিফ তাঁর শক্তি। ট্যারিফ তাঁর হাতিয়ার। ট্যারিফের জন্যই তিনি বিশ্বের শান্তিরক্ষক। এমনটা দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সঙ্গে ভারত-পাকিস্তানের যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন আরও একবার। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ট্যারিফের প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাঁর হাতে যদি ট্যারিফ চাপানোর ক্ষমতা না থাকত, তা হলে এখন পৃথিবীতে অন্তত চারটি যুদ্ধ চলত। ট্যারিফের কারণে আমেরিকা আর্থিক দিক দিয়েও লাভবান হচ্ছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
তার পরেই ভারত-পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ টানেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, দুদেশকে কী বলেছিলেন, সেটা বলবেন না। কিন্তু সেটা কাজে লেগেছে। ট্যারিফের জন্যই শান্তিরক্ষক হতে পেরেছেন। আমেরিকা কোটি কোটি ডলার উপার্জন করছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের দাবি বারংবার উড়িয়ে দিয়েছে ভারত।



