গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করুন: রাষ্ট্রসংঘ বিশেষজ্ঞ

    ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করুন: রাষ্ট্রসংঘ বিশেষজ্ঞ

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের অধিকৃত প্যালেস্টাইনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজ। তিনি জোর দিয়ে বলেছেন, এই সম্পর্ক বিচ্ছিন্নের আওতায় ইসরায়েলকে দেওয়া আন্তর্জাতিক সহায়তা বন্ধ ও দেশটির ওপর সর্বাত্মক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

    জেনেভায় রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদের এক অধিবেশনে বক্তব্যে আলবানিজ ইসরায়েলি অর্থনৈতিক ব্যবস্থাকে সরাসরি গণহত্যার অর্থনীতি হিসেবে আখ্যা দেন।ওই অধিবেশনে তিনি তার নতুন রিপোর্ট উপস্থাপন করেন। এতে বিশ্লেষণ করা হয়,কিভাবে আন্তর্জাতিক করপোরেট প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের দখলদারি ও উপনিবেশ স্থাপন পরিকল্পনার সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।

    রিপোর্টে তুলে ধরা হয়, কীভাবে অস্ত্র প্রস্তুতকারী, প্রযুক্তি কোম্পানি, ভারী যন্ত্রপাতি নির্মাতা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ইসরায়েলের হিংসতা ও দমন–পীড়নে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। অভিযোগ,কেউ অবৈধ বসতি গঠনে সাহায্য করছে, কেউ নজরদারি প্রযুক্তি সরবরাহ করছে, আবার কেউ সরাসরি প্যালেস্টাইনিদের হত্যা অভিযানে সহায়ক ভূমিকা রাখছে।