গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জব্বলপুর ক্রুজ ডুবিতে দায়ী ঝড়, অভিযোগ চালকের

    জব্বলপুর ক্রুজ ডুবিতে দায়ী ঝড়, অভিযোগ চালকের

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স
    মধ্যপ্রদেশের জব্বলপুরে নর্মদা নদীতে ক্রুজ়ডুবির ঘটনায় প্রকৃতির তাণ্ডবকেই দায়ী করেছেন চালক মহেশ প্যাটেল। তিনি এই ঘটনাকে প্রকৃতির কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন। পাশাপাশি, এতগুলি মানুষের প্রাণহানির জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন ক্রুজচালক। 
    মধ্যপ্রদেশের জব্বলপুরে দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। মহেশ দাবি করেছেন, যে রিসর্টের তরফে এই ক্রুজভ্রমণের আয়োজন করা হয়েছিল, সেই রিসর্টের হেল্প ডেস্কে ফোন করে তিনি সাহায্য চান। গোটা ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারকারী নৌকা পাঠানোর জন্য অনুরোধ করেন।
    নিরাপত্তায় যে বড়সড় গাফিলতি ছিল, সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন ক্রুজচালক। তাঁর আরও দাবি, যাত্রীরা লাইফজ্যাকেট পরতে চান না। এই ঘটনা ঘটনার আগেও যাত্রীদের লাইফজ্যাকেট দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা নাচ-গান এবং আনন্দ করতে ব্যস্ত ছিলেন। ঝড় ওঠার পরেও নাচ-গান চলছিল। যদি সময়মতো উদ্ধারকারী নৌকা পাঠানো হত হোটেল থেকে, তা হলে এই পরিস্থিতির মুখে পড়তে হত না।