গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment ধুরন্ধর ঝড়, ৫ দিনেই ৮০০ কোটি 

    ধুরন্ধর ঝড়, ৫ দিনেই ৮০০ কোটি 

    0
    32
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বলিউড বক্স অফিসে ঝড় তুলেছে ধুরন্ধর টু। রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত এই সিনেমা মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ছে।

    তথ্য অনুযায়ী, ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তির পর মাত্র পাঁচ দিনেই ছবিটির আয় ৮০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে। এর মধ্যে শুধু ভারতীয় বাজার থেকেই প্রায় ৫০০ কোটি টাকার নেট আয় এসেছে।আন্তর্জাতিক বাজার মিলিয়ে ছবিটির মোট আয় ইতিমধ্যেই ৭৫০ কোটি টাকার বেশি স্পর্শ করেছে।মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ভারতে ১০২.৫৫ কোটি টাকার নিট ব্যবসা করে, আর প্রিমিয়ারসহ বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ২৪০ কোটি টাকা,যা বলিউডের ইতিহাসে অন্যতম শক্তিশালী ওপেনিং হিসেবে বিবেচিত হচ্ছে।ট্রেড বিশ্লেষকদের তথ্য বলছে, মাত্র দু’ দিনেই ভারতের নিট কালেকশন ২৪০ কোটি ছাড়িয়ে যায়। তিন দিনে তা ৩০০ কোটির মাইলফলক স্পর্শ করে এবং চার দিনের মাথায় ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করে—যা বলিউডে বিরল অর্জন হিসেবে দেখা হচ্ছে।সেইসঙ্গে ছবিটির বক্স অফিস যাত্রা এখানেই থেমে নেই। মুক্তির ছয় দিন শেষে ভারতীয় আয় ৬২০ কোটির বেশি এবং বিশ্বব্যাপী আয় ৭৫০ কোটিরও ওপরে উঠে গেছে। নির্মাতারা এখন দেশের বাজারে ৬৫০ কোটির লক্ষ্যমাত্রা ছাড়ানোর পাশাপাশি বিশ্বজুড়ে আয় আরো বাড়বে বলেই আশাবাদী।শুধু আয় নয়, রেকর্ড ভাঙার দিক থেকেও এগিয়ে রয়েছে,ধুরন্ধর টু।২০২৬ সালের মধ্যে দ্রুততম সময়ে ৭০০ কোটির আন্তর্জাতিক আয় ছোঁয়া সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে এটি। একই সঙ্গে ভারতীয় বাজারে জওয়ান, পাঠান এবং পুষ্পা টু-এর মতো বড় ছবির রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাচ্ছে।পাশাপাশি দর্শকপ্রিয়তার দিক থেকেও সিনেমাটি এগিয়ে।

    মুক্তির পর থেকে টানা দর্শকের ভিড় ধরে রাখতে সক্ষম হয়েছে ধুরন্ধর টু, যা সাধারণত শুধু শুরুর কয়েকদিনেই সীমাবদ্ধ থাকে। এই ধারাবাহিকতা দেখে বিশ্লেষকদের ধারণা, দীর্ঘ সময় ধরে প্রেক্ষাগৃহে রাজত্ব করতে পারে সিনেমাটি।