রবিবার কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলায় ঝড়-বৃষ্টি

0
52
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির দাপট, আর কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের মাঝেই অবশেষে দেশে বর্ষার আগমন হয়েছে। এর জেরে বাংলাজুড়েও বর্ষার কাউন্টডাউন শুরু হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, আগাম প্রস্তুতি নিতে হবে। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি হলুদ সতর্কতা। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকবে।

দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।