গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home Kolkata ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড়, টানা বৃষ্টির পূর্বাভাস

    ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝড়, টানা বৃষ্টির পূর্বাভাস

    0
    131
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
    সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৫ জুন সমুদ্রে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে। রবিবারের পাশাপাশি সোমবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে বুধবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
    দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তা চলবে মঙ্গলবার পর্যন্ত। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।