
আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম হরমুজ় প্রণালী হয়ে জাহাজ ঢুকল ভারতে। পণ্যবাহী ওই জাহাজে ১ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টনের বেশি অশোধিত তেল রয়েছে। ৮ মার্চ লিবিয়ার পতাকাবাহী এই জাহাজটি হরমুজ় প্রণালীর উপরে ছিল।তার পর ওমান উপসাগর এবং আরব সাগর হয়ে মুম্বই বন্দরে পৌঁছেছে সেটি।
লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির নাম ,শেনলং সুয়েজ়ম্যাক্স। সামুদ্রিক বাণিজ্যের উপর নজরদারি চালানো দুই সংস্থার তথ্য অনুযায়ী, সৌদি আরবের রাস তনুরা বন্দর থেকে বেরিয়েছিল পণ্যবাহী জাহাজটি। সৌদির তেলবোঝাই জাহাজটি ৮ মার্চ হরমুজ় প্রণালীতে ছিল। তার পরেই জাহাজটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মনে করা হচ্ছে, সম্ভাব্য হামলা এড়াতেই নিজের অবস্থান লুকিয়ে ফেলেছিল জাহাজটি।সংশ্লিষ্ট সূত্রের দাবি, ৯ মার্চ জাহাজটির অবস্থান পুনরায় শনাক্ত করা সম্ভব হয়।মুম্বই বন্দরের আধিকারিক প্রবীণ সিংহ জানিয়েছেন, জাহাজটি জওহর দ্বীপে নোঙর করে।তার পর ভিতরে থাকা তেল বাইরে বার করার প্রক্রিয়া শুরু হয়।এই জাহাজের তেল চলে যাবে পূর্ব মুম্বইয়ের মহুল শোধনাগারে।
জাহাজ মন্ত্রকের তরফে গোটা ঘটনা নিয়ে সামগ্রিক ভাবে কিছু বলা হয়নি।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নাবিক এবং কর্মী মিলিয়ে ওই জাহাজে ছিলেন ২৯ জন।তেলবাহী জাহাজ মুম্বইয়ে ঢোকায় আরও কয়েক দিনের জন্য ভারতে তেলের জোগান সুনিশ্চিত হল বলে মনে করা হচ্ছে।









