
জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালীকে উন্মুক্ত করে দিয়েছে ইরান।তবে এখনো খুবই সীমিত সংখ্যক জাহাজ চলাচল করছে নৌপথটি দিয়ে।
এরই মধ্যে আবারও পাল্টাপাল্টি হুমকি দেওয়া শুরু করেছে আমেরিকা ও ইরান। ইরান জানিয়েছে আমেরিকা যদি হরমুজ প্রণালিতে তাদের নৌ-অবরোধ অব্যাহত রাখে, তবে তারাও গুরুত্বপূর্ণ নৌপথটি পুনরায় বন্ধ করে দেবে।লেবাননের সঙ্গে দখলদার ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতির শুরু হওয়ার পর এমন ঘোষণা করেছে ইরান।রিপোর্ট অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর,আইআরজিসি নেভি জাহাজগুলোর জন্য কিছু শর্ত আরোপ করেছে, যার মধ্যে যাতায়াতের জন্য তাদের অনুমতি নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত। এরই মাঝে খবর পাওয়া যায়, ইরানের একুশটি জাহাজকে বন্দরের দিকে ফিরিয়ে দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড,সেন্টকম। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জানান, একটি চুক্তি স্বাক্ষরিত হলেই অবরোধের অবসান ঘটবে।ইরানে অবরোধ তুলে নেওয়া নিয়ে আমেরিকার এমন স্ববিরোধী বক্তব্যে অঞ্চলটি জুড়ে আবার উত্তেজনা দেখা দিয়েছে।
আমেরিকাকে সতর্ক করে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, আমেরিকা নৌ- অবরোধ তুলে না নিলে প্রণালীটি আবার বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র একটি নির্ধারিত পথ দিয়ে এবং ইরানের অনুমোদন সাপেক্ষে জাহাজ চলাচল করবে।





