নতুন ইতিহাস গড়ল স্ট্রে কিডস 

0
114
ছবি সৌজন্যে : এক্স

দক্ষিণ কোরিয়ার কে-পপের জগতে নতুন ইতিহাস রচনা করল স্ট্রে কিডস।কোরীয় বয় ব্যান্ডের লেটেস্ট অ্যালবাম কার্মা জায়গা করে নিয়েছে আমেরিকার বিলবোর্ডের অ্যালবাম চার্ট হট-২০০-এর শীর্ষে।

বিলবোর্ডের অ্যালবাম চার্টে সপ্তমবারের মতো তাঁরা শীর্ষস্থান দখল করেছে।এই অর্জনের মধ্যে দিয়ে তারা ছাড়িয়ে গেছে আরেক আলোচিত কোরীয় ব্যান্ড বিটিএসকে।বিটিএস বিলবোর্ড ২০০-এর চার্টে ৬ বার শীর্ষস্থান দখল করেছিল।জানা যাচ্ছে স্ট্রে কিডস নিজেদের সপ্তম নম্বর অ্যালবাম কার্মা দিয়ে বিটিএসকে অতিক্রম করল। শুধু তাই নয়, দলটি ইতিহাসে একমাত্র ব্যান্ড, যাদের সাতটি অ্যালবামই প্রথম সপ্তাহেই চার্টের শীর্ষে থেকে আত্মপ্রকাশ করেছে।দু দিন আগে মর্গান ওয়ালেনের আই’ম দ্য প্রবলেম–কে সরিয়ে শীর্ষে উঠেছে অ্যালবামটি।ইতিহাস গড়ার পরেই গ্রুপটি তাদের সংস্থা জেওয়াইপি এন্টারটেনমেন্টের মাধ্যমে ফ্যানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। ফ্যানদের উদ্দেশে তারা বলেছে, এটা অবিশ্বাস্য, তাঁরা বিস্মিত। এটি তাঁদের জন্য বিশাল সম্মানের মুহূর্ত। তাঁরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন স্ট্রে ও তাঁদের গানকে ভালোবাসেন এমন সবাইকে।বিলবোর্ড জানিয়েছে স্ট্রে কিডসই এখন একমাত্র দল, যাদের সাতটি অ্যালবামই টানা নাম্বার ওয়ান লিস্টে আত্মপ্রকাশ করেছে। ২০২২ সালে অর্ডিনারি এবং ম্যাক্সিডেন্ট, ২০২৩ সালে ফাইভ-স্টার এবং রক-স্টার এবং ২০২৪ সালে এইট ও হোপ দিয়ে শীর্ষস্থান দখল করেছিল।

সেই ধারাবাহিকতা এবার এসেছে,কার্মা।বিলবোর্ড জানিয়েছে, গত বছর হোপ নাম্বার ওয়ান তালিকায় জায়গা করে নিলে বিলবোর্ড জানিয়েছে, স্ট্রে কিডস বিলবোর্ডের ৬৯ বছরের ইতিহাসে প্রথম ব্যান্ড, যাদের প্রথম ছয়টি অ্যালবাম তালিকার শীর্ষে থেকে যাত্রা শুরু করেছে।আর কার্মা তাদের আরও একধাপ এগিয়ে দিয়েছে।