গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Hooghly স্ত্রী, মেয়ের মাথায় শাবলের ঘা মেরে আত্মঘাতী ব্যক্তি

    স্ত্রী, মেয়ের মাথায় শাবলের ঘা মেরে আত্মঘাতী ব্যক্তি

    0
    162
    ছবি সৌজন্যে : নিজস্ব

    স্ত্রী, মেয়ের মাথায় শাবল দিয়ে কুপিয়ে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। চন্দননগর থানার কলুপুকুর এলাকার হাড়হিম করা এই হত্যাকাণ্ডে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

    পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম বাবুল ঘোষ, প্রতিমা ঘোষ ও পৌষালি ঘোষ। সূত্রে খবর, বাজার থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারাতেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বাবলু ঘোষ। স্থানীয়দের দাবি, বাবলু আগে টিনের বাক্সের কারখানার কাজ করতেন। পরে টোটো চালিয়েছেন কিছুদিন। বর্তমানে বাড়িতেই একটি দোকান চালাতেন। সেখানে সাট্টার প্যাড লিখতেন। বাজারে লক্ষ লক্ষ টাকা দেনা করেছিলেন।

    মানসিক অবসাদ থেকেই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান প্রতিবেশীদের। পুলিশের দাবি, প্রথমে স্ত্রী ও মেয়েকে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করেন বাবলু। তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।