বিচার বিভাগের শক্তি বৃদ্ধি জরুরি: যোগী

0
113
ছবি সৌজন্যে : এক্স
উত্তরপ্রদেশে ড. রাম মনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান যোগ দিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন বিচার বিভাগের শক্তি বৃদ্ধি জরুরি।
তিনি স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, সত্যং বদ, ধর্মং চর মন্ত্রটি প্রাচীন গুরুকুলের শিক্ষাকে তুলে ধরে। ধর্ম মানে শুধু পুজো নয়, বরং নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করা। একটি ভালো সরকার বা রাম রাজত্বের জন্য শক্তিশালী বিচার ব্যবস্থা অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার বিচার ব্যবস্থার উন্নতির জন্য অনেক উদ্যোগ নিয়েছে।
এর মধ্যে রয়েছে ই-কোর্ট, বিকল্প বিবাদ নিষ্পত্তি ও সাইবার আইন প্রশিক্ষণ। ভারতীয় ন্যায় সংহিতা সহ তিনটি নতুন আইন সংহিতার কথাও তিনি উল্লেখ করেছেন যোগী আদিত্যনাথ। বিচার ব্যবস্থাকে উন্নত করতে উত্তরপ্রদেশের ১০টি জেলায় ইন্টিগ্রেটেড কোর্ট কমপ্লেক্স গড়া হচ্ছে। মহিলা ও শিশুদের দ্রুত বিচার দিতে ৩৮০টিরও বেশি পকসো আদালত তৈরি করা হয়েছে।