ফের কোটায় আত্মঘাতী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী

0
140
Militant attack on pilgrim bus in Kashmir death is increasing
Militant attack on pilgrim bus in Kashmir death is increasing

গলায় ফাঁস দিয়ে কোটায় ফের এর নাবালকের আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃত নাবালক আয়ুষ জসওয়াল জেইই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

বিহারের মোতিহারির বাসিন্দা সে। বর্তমানে প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য টানা দু’বছর ধরে মহাবীর নগর এলাকার সম্রাট চকের কাছে একটি পেয়িং গেস্ট হাউসে থাকত সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বন্ধুরা অনেকবার ডাকাডাকির পর আয়ষ দরজা না খোলায় গেস্ট হাউসের মালিককে খবর দেওয়া হয়। দরজা খুলতেই আয়ষের ঝুলন্ত দেহ দেখতে পেয়েই পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে আয়ষের দেহ উদ্ধার করে পরিবারকে খবর দিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। আয়ষের ঘর থেকে কোন সুইসাইট নোট পাওয়া যায়নি। কি কারণে আত্মহত্যা করেছে আয়ষ, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, চলতি বছরে কোটায় প্রায় ১১ জন পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটেছে।