গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home National ভারতে স্বাগত, অনুপ্রবেশ রুখতে কঠোর বিল : নিত্যানন্দ 

    ভারতে স্বাগত, অনুপ্রবেশ রুখতে কঠোর বিল : নিত্যানন্দ 

    0
    134
    ছবি সৌজন্যে : এক্স
    লোকসভায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২২৫ পেশ করেছে কেন্দ্রীয় সরকার। বিলটি উত্থাপন করার সময় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই দাবি করেছেন, কাউকে ভারতে আসতে বাধা দেওয়ার জন্য তারা এই আইন আনছে না। তিনি বলেছেন, আরও বেশি লোককে স্বাগত জানানো হবে ভারতে। তবে তাদের অবশ্যই অভিবাসন আইন মানতে হবে।
    জাতীয় নিরাপত্তার জন্য আইনের বিধানগুলো গুরুত্বপূর্ণ। নিত্যানন্দ রাই বলেছেন, যেহেতু ভারত অর্থনৈতিকভাবে ক্রমেই এগিয়ে যাচ্ছে, সরকার চায় যাতে আরও বেশি সংখ্যক পর্যটক এখানে আসে। এইজন্য সরকার বিষয়টি নিশ্চিত করতে পর্যটকদের সুবিধা প্রদান করছে। তবে দেশের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াও সরকারের দায়িত্ব।
    নতুন এই বিল অনুযায়ী, কোনও বিদেশি যদি ভারতের হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বিষয়ে জানাতে হবে প্রশাসনকে। এর পাশাপাশি কোনও বিদেশি যদি কারও বাড়িতে থাকেন, তাহলে সেই বাড়ির মালিককে সেই বিষয়ে অভিহিত করতে হবে কর্তৃপক্ষকে। এই বিলটি আইনে পরিণত হওয়ার পর তা লঙ্ঘন করলে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে।