ভিসা শেষের পর ভারতীয়রা আমেরিকায় থাকলে কড়া ব্যবস্থা 

0
118
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আমেরিকায় থাকলে ভারতীয়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মার্কিন ভিসায় যে সময়সীমা উল্লেখ করা হয়েছে, তার চেয়ে বেশি সময় যদি কেউ আমেরিকায় থাকেন তাহলে অভিযুক্তকে নির্বাসিত করা হবে।’
শুধু তাই নয় আরও জানানো হয়েছে, এই ধরনের অপরাধে অভিযুক্তের আমেরিকায় প্রবেশ চিরজীবনের জন্য নিষিদ্ধ হতে পারে। এই নির্দেশিকা সকল ভারতীয়ের জন্য প্রযোজ্য হবে। তা সে পর্যটন হোক বা পড়তে যাওয়ার জন্য পাওয়া ভিসা।