গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International হরমুজ নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি, ঘোষণা ইরানের

    হরমুজ নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি, ঘোষণা ইরানের

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নিজেদের দক্ষিণ উপকূলীয় জলসীমা হরমুজ প্রণালীতে নৌচলাচল নিয়ন্ত্রণে নতুন নিয়ম ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও আরব উপসাগরীয় অঞ্চলের সমুদ্রপথে নিজের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতেই মূলত এ পদক্ষেপ নিয়েছে দেশটি।
    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি’র প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌ শাখার কমান্ড থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আরব উপসাগর থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পর্যন্ত ইরানের প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলীয় এলাকায় বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে।
    বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, এ পদক্ষেপের উদ্দেশ্য হলো, এ জলসীমাকে ইরানের মানুষের জন্য গর্ব ও শক্তির উৎস এবং এই অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলা।