গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk অসম ও কাশ্মীরে জোরালো ভূমিকম্প 

    অসম ও কাশ্মীরে জোরালো ভূমিকম্প 

    0
    133
    জোরালো ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে অসম এবং জম্মু-কাশ্মীরে। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ডোডা জেলার গুন্ডো এবং ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে।
    রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৪.৩। অন্যদিকে, অসমে কম্পনের মাত্রা ছিল ৪.৬। তবে এই কম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, সকাল ৬টা নাগাদ উপত্যকায় কম্পন অনুভূত হয় ডোডা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে। ফলে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। তাঁরা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। হুলস্থুল পড়ে যায়। শনিবারই কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শিমলায় কম্পন অনুভূত হয়।
    কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। এই ঘটনাতেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক