গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International জোরালো ভূমিকম্পে কাঁপল আলাস্কা, কানাডাতেও

    জোরালো ভূমিকম্পে কাঁপল আলাস্কা, কানাডাতেও

    0
    78
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    জোরালো ভূমিকপে কেঁপে উঠেছে আলাস্কা সংলগ্ন অঞ্চলে। কম্পন অনুভূত হয় ক্যানাডাতেও। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। বিশেষত জুনো এবং ক্যানাডার সীমান্তবর্তী অঞ্চলগুলিতে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
    জানা গিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইয়াকুতাত থেকে ৯৬ কিলোমিটার উত্তর-পূর্বে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
    মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে, ভূমিকম্পের পরে আপাতত কোনও সুনামির আশঙ্কা নেই। ইউএসজিএস একই অঞ্চলে ৫.৬ এবং ৫.৩ মাত্রার আরও দু’টি শক্তিশালী ভূমিকম্পের খবর দিয়েছে।