শত্রুকে রুখতে শক্তিশালী ভারত প্রয়োজন : ভাগবত 

0
102
ছবি সৌজন্যে : এক্স
শত্রুদেশকে রুখতে ভারতকে আরও শক্তিশালী হওয়ার বার্তা দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, ভারত শান্তির পক্ষে। কিন্তু শান্তি রক্ষার জন্যও নিজেদের শক্তিশালী হওয়া জরুরি। নিজেরা শক্তিশালী হলে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।
মোহন ভাগবতের দাবি, ভারত পৃথিবীর প্রাচীনতম দেশ। পূর্বপুরুষরা দায়িত্ব দিয়ে গিয়েছেন, এমনভাবে জীবন অতিবাহিত করতে, যা দেখে অন্যরা শিখবে। তাই ত্যাগ, এবং শান্তির পথে জীবন যাপন করতে হবে। কিন্তু একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, শান্তির বাণী তখনই সাজে যখন তুমি নিজে শক্তিশালী হবে।
মোহন ভাগবতের কথায়, ভারত সব দিক থেকে উন্নতি করবে। সেটা করাও উচিত। ভারতের কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। কিন্তু কেউ চোখ তুলে তাকালে তাঁকে উচিত শিক্ষা দেওয়ার শক্তি ভারতের আছে। সেই শক্তি থাকাও উচিত।