গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ভারত মহাসাগরে শক্তিশালী নৌসেনা অগ্রাধিকার : রাজনাথ 

    ভারত মহাসাগরে শক্তিশালী নৌসেনা অগ্রাধিকার : রাজনাথ 

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স

    ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌসেনাকে শক্তিশালী করাই হল ভারতের অগ্রাধিকার। এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার সেনা দিবসে মুম্বই থেকে রাজনাথ সিং বলেছেন, ভারতের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অগ্রাধিকার।

    প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমাগত শক্তিশালীকরণ তারই প্রমাণ। আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশির কমিশনিং শুধুমাত্র ভারতীয় নৌবাহিনীর জন্য একটি মাইলফলক নয়, ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের শক্তির প্রদর্শনও।প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চল সব সময়ই দেশের জন্য কৌশলগত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান দ্রুত পরিবর্তিত বিশ্বে এটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আটলান্টিক মহাসাগর এক সময় যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এখন তা ভারত মহাসাগরে স্থানান্তরিত হয়েছে। বৈশ্বিক ব্যবসা-বাণিজ্যের একটি বড় অংশ এই অঞ্চল দিয়ে হয়।

    উপরন্তু, ভূ-কৌশলগত কারণে এই অঞ্চলটি ক্রমশ আন্তর্জাতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার একটি অংশ হয়ে উঠছে। পাশাপাশি এই অঞ্চলে মাদক চোরাচালান, মাদক পাচার, অবৈধ মাছ ধরা, মানব পাচার এবং সন্ত্রাসবাদের মতো অবৈধ কার্যকলাপ অব্যাহত রয়েছে।