মোদীর ক্ষমতায় ফেরার ইঙ্গিতে চাঙ্গা শেয়ার বাজার 

0
151
Strong stock market on the indication of Modis return to power
Strong stock market on the indication of Modis return to power
এক্সিট পোলে তৃতীয়বার বিজেপির ক্ষমতায় ফেরার ইঙ্গিত মিলতেই একলাফে ২ হাজার পয়েন্ট বেড়েছে সেনসেক্সের সূচক।সোমবার শেয়ার বাজার খুলতেই দেখা যায়, ২ হাজার পয়েন্ট বেড়েছে সেনসেক্স।
৭৬ হাজারের ঘরে আবারও ঢুকে পড়ে সেনসেক্সের সূচক। নিফটির সূচকেও বড়সড় উত্থান হয়। অন্যদিকে, নিফটি ৫০-র সূচক বিগত চার বছরে সবথেকে বড় লাফ দিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ- দুই বাজারই রেকর্ড উচ্চতা ছুঁয়েছে।লোকসভা নির্বাচন শুরু হওয়ার পর থেকেই শেয়ার বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গিয়েছিল। বেশ কয়েকবার বড়সড় ধসও নেমেছে শেয়ার বাজারে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ- সকলেই জানিয়েছিলেন যে নির্বাচনের ফল বেরলেই আবারও চাঙ্গা হবে শেয়ার বাজার। একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছিলেন, নির্বাচন শেষে নজির গড়ে রেকর্ড আসনে জিতবে বিজেপি। সেই সঙ্গে রেকর্ড উত্থান হবে শেয়ার বাজারেও। ৪ জুন ভোটের ফলপ্রকাশের পরেই চড়চড়িয়ে বাড়বে সেনসেক্সের সূচক।