জোরালো ভূমিকম্প ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জে

0
188
ছবি সৌজন্যে : এক্স

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়েছে।

ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.৫। তবে জার্মানির ভূকম্পন জরিপ সংস্থার দাবি, কম্পনের মাত্রা ছিল আরও বেশি। তাদের হিসাবে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার কম্পন অনভূত হয়েছে তানিমবার দ্বীপপুঞ্জে। তবে মাঝসমুদ্রের ওই কম্পনে সুনামির কোনও সতর্কতা এখনও জারি হয়নি। জানা গেছে স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরে প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আমেরিকার ভূমিকম্প পরিমাপ সংস্থা ইউনাইটেড স্টেট্‌স জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে,ইন্দোনেশিয়ার কেই দ্বীপপুঞ্জের তুয়াল শহর থেকে ১৭৯ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি হয়েছে। তারা পরিস্থিতির উপর নজর রাখছে।