গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দক্ষিণ বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। অভিযুক্ত যুবকও এই কলেজেরই ষষ্ঠ সেমেস্টারের ছাত্র।
    অভিযোগ, কলেজ ক্যাম্পাসে পুরুষদের শৌচালয়ে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল সপ্তম সেমেস্টারের ওই ছাত্রীকে। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে। পরে বাড়ি থেকে নির্যাতিতাকে ফের ফোন করে গর্ভনিরোধক পিল লাগবে কিনা। পাঁচ দিনের আতঙ্ক কাটিয়ে পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন, সেই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, গত ১০ অক্টোবর কলেজ ক্যাম্পাসে যুবকের সঙ্গে দেখা হয়েছিল নির্যাতিতার।
    মধ্যাহ্নভোজের বিরতিতে তিনি বার বার ফোন করে তরুণীকে বিরক্ত করছিলেন এবং দেখা করতে বলছিলেন। দেখা করতে আট তলায় গেলে তরুণীকে জোর করে চুম্বনের চেষ্টা করেন অভিযুক্ত। এর পর তাঁকে সাত তলায় পুরুষদের শৌচালয়ে টেনে নিয়ে যান। সেখানে ধর্ষণ করেছেন। ঘটনার পাঁচ দিন পর, ১৫ অক্টোবর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।