
টিউশন যাওয়ার পথে লরির ধাক্কায় ছাত্রীর মৃত্যুতে ধুন্ধুমার কৃষ্ণনগরে। জানা গিয়েছে রবিবার সকালে রিয়া বিশ্বাস নামে ক্লাস নাইনের ছাত্রী পড়তে যাচ্ছিল।
কৃষ্ণনগরের কোতয়ালির ইটলায় ১২ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় উল্টো লেন থেকে একটি লরি ঢুকে পড়ে বছর ১৪-র রিয়া বিশ্বাসকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্লাস নাইনের ছাত্রীর। দুর্ঘটনার পরেই লরিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। জাতীয় সড়কের ওপরেই দাউদাউ করে জ্বলতে থাকে লরিটি।
দমকল গিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
