গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home West Burdwan সুইমিংপুলে ডুবে মৃত্যু ছাত্রের

    সুইমিংপুলে ডুবে মৃত্যু ছাত্রের

    0
    5
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সামার ক্যাম্প চলাকালীন সুইমিংপুলে ডুবে মৃত্যু হয়েছে এক ছাত্রের। আসানসোলের বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় শোরগোল পড়েছে।
    আসানসোল বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে সামার ক্যাম্প চলাকালীন সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে ক্লাস সিক্সের ছাত্র-র। জানা গিয়েছে, ফার্স্ট ব্যাচে যায় ওই ছাত্র। ওয়ার্মআপ করার পর জলে নামে। তারপরেই অসুস্থ হয়ে পড়ে বা সংজ্ঞাহীন হয়ে পড়ে। তাকে সঙ্গে সঙ্গে পাশেই একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। কীভাবে এই ঘটনা ঘটল ? ট্রেনার ছিল কিনা ? জলে ডুবে মৃত্যু নাকি, অসুস্থ হয়ে। এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ।
    তবে ইদের ছুটি থাকায় গার্ডের সংখ্যা কম ছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।