ম্যারাথনে দৌড়ে অসুস্থ, মৃত্যু ছাত্রের

0
6140
ছবি সৌজন্যে : নিজস্ব

ম্যারাথনে দৌড়তে গিয়ে মৃত্যু হয়েছে ছাত্রের। স্বামীজির জন্মদিনে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে উদ্যোগে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন বছর ১৯-র রেয়াশ রাই। ফার্স্ট ইয়ারের ছাত্র রেয়াশ রাইয়ের বাড়ি নর্থজোন গরুবাথান এলাকায়।

রবিবার ২৪১-জন প্রতিযোগির সঙ্গে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন রেয়াশও। ৬ কিলোমিটার দৌড়ের মাঝেই অসুস্থ বোধ করেন রেয়াশ। রাস্তাতেই বসে পড়েন তিনি।

তড়িঘড়ি ওই ছাত্রকে উদ্ধার করে পন্ডিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় রেয়াশের। ঠিক কি কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।