গাফিলতিতে ছাত্রের মৃত্যু, জোকা ইএসআইয়ে বিক্ষোভ

0
153
GAFILOTITE CHATRIR MRITYU
GAFILOTITE CHATRIR MRITYU

চিকিৎসায় গাফিলতিতে ছাত্রের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে জোকা ইএসআই হাসপাতালে। জানা গিয়েছে সরশুনা কলেজের ছাত্র থ্যালাসেমিয়া রোগী বছর ১৮-র কুণাল সরকারের শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় পরিবারের লোকজন তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরপর শুক্রবার ভোরে ফের শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে ফের হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর বিকেলে মৃত্যু হয় কুশলের। পরিবারের অভিযোগ হাসপাতালে ভর্তি হওয়ার পর শুধ অক্সিজেন দেওয়া হয়েছে। চিকিৎসা না করেই ফেলে রাখা হয়েছিল। চিকিৎসক ২ ইউনিট রক্ত দেওয়ার কথা বললেও তা দেওয়া হয়নি।

চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে এরপরেই হাসপাতালে বিক্ষোভ শুরু করেন পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছবি  সৌজন্যে : নিজস্ব