
ফের উত্তরপাড়া কলেজ গঙ্গার ঘাটে জলে ডুবে মৃত্যু হয়েছে কলেজ ছাত্রের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্র কিষানজী শেঠ। বাড়ি টিটাগড়ে। বারাসত ব্রেনওয়ার ইউনিভার্সিটির ছাত্র।
স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর থেকে ওই ছাত্রটি কলেজ ঘাটে বসে ছিল। এরপর সে গঙ্গায় নামে সাঁতার কাটতে থাকে। তবে, এর দীর্ঘক্ষণ পর সাঁতার কেটে না উঠলে, খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। ঘটনাস্থলে গিয়ে উত্তরপাড়া থানার পুলিশ উদ্ধারকাজ চালায়। এরপর সন্ধ্যা নামার পরেও খোঁজ না মেলায় নর্থ পোর্ট থানায় খবর দেওয়া হয়।
রাত সাড়ে আটটা নাগাদ বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা আসেন এবং গঙ্গায় উদ্ধারকাজ চালিয়ে রাত দশটা নাগাদ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







