ক্লাস সিক্সের ছাত্রকে অপহরণের অভিযোগ

0
242
ছবি সৌজন্যে : নিজস্ব
স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হাওড়ার ব্যাটরায়।
জানা গিয়েছে, বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় বালিটিকুরী এলাকার বাসিন্দা ওই ছাত্রকে বাইকে করে তুলে নিয়ে যাবার চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু ওই ছাত্রের চিকিৎকার চেঁচামেচিতে তা সম্ভব হয়নি বলে পরিবারের লোকেরা জানান। এরপরই ব্যাটরা থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন তারা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এরপরই ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে।
সেখানে গিয়ে তদন্ত চালায় পুলিশ আধিকারিক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কি কারনে এই ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ওই ছাত্রের বয়ান সত্যি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।