বান্ধবীকে নিয়ে গন্ডগোল, ছাত্রকে গলায় বেল্ট পেচিয়ে খুন

0
1622
ছবি সৌজন্যে : নিজস্ব

বান্ধবীকে নিয়ে গন্ডগোলের জেরে গলায় বেল্ট পেঁচিয়ে ক্লাস টেনের ছাত্রকে খুন করে চা বাগানে দেহ ফেলে পালাল বন্ধু। ঘটনার জেরে শোরগোল পড়েছে দার্জিলিংয়ের সুকনায়।

সেখানকার একটি চা বাগান থেকে ক্লাস টেনের ছাত্র সুরজিৎ মোদকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। শনিবার থেকে নিখোঁজ ছিল সুরজিৎ। মোবাইলের কল রেকর্ডের সূত্র ধরে এক বন্ধুকে ডেকে জেরা করতেই ঘটনা জানতে পারে পুলিশ। জানা যায় শনিবার বছর চব্বিশের রাজ পাসোয়ান সুরজিতকে চা বাগানে ডাকে। এরপর তাদের মধ্যে মারামারি হয়। ধস্তাধস্তির সময় ছেলেটির গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে রাজ। ওই সময় উপস্থিত ছিলেন ছাত্রের এক বন্ধু। তাকে জেরা করে সোমবার গভীর রাতে সুকনার চা বাগানে যায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় সুরজিতের দেহ।

তদন্তে পুলিশ জানতে পারে ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন। রাজ এবং সুরজিতের সঙ্গে এক তরুণীকে নিয়ে বিবাদ চলছিল। তার জেরেই খুন বলে মনে করছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।