
ক্লাস এইটের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তাল বনগাঁ। ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত স্কুলের অস্থায়ী কর্মীকে বেধড়ক মারধর করেন অভিভাবকরা। ভাঙচুর চালানো হয় স্কুলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদার বাসিন্দা ক্লাস ফোরের ছাত্রীকে স্কুল ছুটির পর স্কুলের এক অস্থায়ী শিক্ষাকর্মী শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ট্যারা সাধু নামে ওই শিক্ষাকর্মী শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই স্কুলে চড়াও হন অভিভাবকরা। অভিযুক্তকে গণধোলাই দেওয়ার পাশাপাশি স্কুলে ভাঙচুর চালানো হয়।
বাগদা সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান অভিভাবকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





