গুজরাটে ছাত্র খুন, বন্ধুর চ্যাট প্রকাশ্যে

0
100
ছবি সৌজন্যে : এক্স

আমেদাবাদে বেসরকারি স্কুলে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে খুন করেছে অষ্টম শ্রেণির ছাত্র। এই ঘটনায় এমনিতেই তোলপাড় রাজ্য। এবার অভিযুক্তর একটি হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে খুনের অভিযোগ স্বীকার করতে দেখা যায়।

শুধু তাই নয়, অন্য এক সহপাঠী তাকে কী পরামর্শ দিচ্ছে, সেটাও স্পষ্ট। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত ছাত্র এক বন্ধুকে হোয়াটসঅ্যাপ চ্যাটে নিজের দোষ স্বীকার করে। সেই মেসেজ প্রকাশ্যে এসেছে। চ্যাটে দেখা যায়, বন্ধুর প্রশ্নের উত্তরে অভিযুক্ত স্পষ্ট বলে – হ্যাঁ, করেছেন। ইতিমধ্যে জানা গেছে, ওই দুই ছাত্রের মধ্যে প্রথমে তর্কাতর্কি, তা থেকে পরে হাতাহাতি শুরু হয়।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে, আর সেই সময় অষ্টম শ্রেণির ছাত্রটি সহপাঠীকে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চেষ্টা করেও চিকিৎসকরা প্রাণ বাঁচাতে পারেননি, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দশম শ্রেণির ওই কিশোরের।