গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রীর ঘরে অচেনা যুবক

    কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রীর ঘরে অচেনা যুবক

    0
    82
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর হস্টেলের ঘরে অজ্ঞাতপরিচয় যুবক ঢুকে পড়ায় শোরগোল পড়েছে। ছাত্রীর অভিযোগ শনিবার রাতে ওই যুবক তাঁর জিনিসপত্রও ঘাঁটাঘাঁটি করেছে।

    তাঁর মোবাইলও চুরি গিয়েছে। তিনি অভিযুক্তকে ধরতে গেলে তাঁকে ধাক্কা দেন বলেও অভিযোগ। রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রী সায়ন্তনী চক্রবর্তীর অভিযোগ, এই বিষয়ে হস্টেল সুপার চান্দ্রেয়ী মুর্মুকে জানানো হলেও কোনও পদক্ষেপ করেনি। উল্টে কেন তিনি জানালা খুলে রেখেছিলেন, সেই প্রশ্ন তুলেছেন সিকিউরিটি গার্ড। বিষয়টি সামনে আসতেই হস্টেলের বাইরে রবিবার বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যরা।

    হস্টেলে নিরাপত্তার অভাব রয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।