
ইন্দোনেশিয়ায় বাজেট কাটছাঁটসহ সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। রাজধানী জাকার্তাসহ বিভিন্ন প্রধান শহরে রাস্তায় নেমে আসেন তাঁরা।প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ১৯ বিলিয়ন ডলারের ব্যয় হ্রাস নীতিকে ডার্ক ইন্দোনেশিয়া হিসেবে বর্ণনা করেছেন আন্দোলনকারীরা। তাঁদের আশঙ্কা,এই পদক্ষেপ সরকারের সামাজিক সহায়তা নীতিকে দুর্বল করবে, যা তাঁদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে বলা হয়েছে, ঘন কালো মেঘে আকাশ অন্ধকারে ঢেকে গেলেও শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখেন।
বৃষ্টির মধ্যেই তাঁরা জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। এদিকে ল্যান্ড স্লাইড জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চার মাসের মাথায় এমন বিক্ষোভের মুখে পড়লেন প্রাবোও সুবিয়ান্তো। রাজপথের বিক্ষোভের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁর বাজেট কাটছাঁট নীতির ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা।
