
নিট ইউজি-র প্রশ্নফাঁসে জড়িয়েছিলেন পরীক্ষার্থী যশ যাদব। আপাতত তিনি তিহাড়ে রয়েছেন। কিন্তু আগামী ২১ জুন ফের বসবেন পরীক্ষায়।
দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক বিশাল গোগনে যশের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানিতে বলেছেন, সব পড়ুয়ারই শিক্ষার অধিকার রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রশ্নফাঁসের মতো গুরুতর অভিযোগ থাকলে, তাঁকে পরীক্ষা দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। পাশাপাশি তাঁকে বোনের বিয়েতে যোগদানের অনুমতিও দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার বিষয়ে কোনও আপত্তি জানায়নি। নিয়ামক সংস্থার তরফে তাঁর অ্যাডমিট কার্ডও পাঠানো হয়েছে।
সিবিআই-এর তদন্তে মোট ১৩ জন অভিযুক্তদের গ্রেফতার করে হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম এই যশ যাদব।







